পর্তুগাল সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরামে যোগ দিতে পর্তুগাল সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকেসে তিন দিনব্যাপী জাতিসংঘের দশম অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্লোবাল ফোরাম অনুষ্ঠিত হবে। ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি ফোরামে ‘ইউনাইটেড ইন পিচ : রিস্টোরিং ট্রাস্ট রিসহেপিং দ্য ফিউচার রিফ্লেক্টটিং অন টু ডিকেডস অব ডায়ালগ ফর হিউমিনিটি’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈশ্বিক শান্তি ও মানবতার প্রতি অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের অবিচল অবস্থানের কথা তুলে ধরার জন্য ওই অনুষ্ঠানে ঢাকার উপস্থিতি গুরুত্বপূর্ণ।
ফোরামের আলোচনায় সম্প্রীতিময় ভবিষ্যৎ গড়তে, ঐকমত্যে আস্থা বৃদ্ধি করতে শান্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়গুলোতে ফোকাস করা হবে।
স্পেন ও তুরস্কের পৃষ্ঠপোষকতায় ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
T.A.S / T.A.S
চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রত্যাশা
এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার
বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না
সালমান শাহ হত্যা মামলা : ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : হুমায়ুন কবির
টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা
সালমান মুক্তাদিরের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে
ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের আলোচনা