স্থানীয় সরকার সংস্কার কমিশনের ১ম সভা অনুষ্ঠিত
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ কমিশন প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমিশন সদস্য কো-অপ্ট করা, শিক্ষার্থী প্রতিনিধি মনোনয়ন, বিভাগীয় পরামর্শক সভা আয়োজন, লজিস্টিক সহায়তা, জনবল সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।সভায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে জটিলতা বুঝতে ও সরকারকে এ বিষয়ে পরামর্শ প্রদানের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন প্রতিনিধি, শিক্ষার্থী ও গণআন্দোলনের একজন প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করাসহ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া প্রথম সভায় কমিশন সচিব ও কমিশন প্রধানের একান্ত সচিবকে বিভাগীয় পরামর্শক সভা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা, সাচিবিক সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা এবং জনবল সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রভাব রূপপুর বিদ্যুৎকেন্দ্রে পড়বে না
সালমান শাহ হত্যা মামলা : ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে : হুমায়ুন কবির
টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা
সালমান মুক্তাদিরের পোস্ট সরানোর পরও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর দরকার নেই, যখন সময় হবে নিশ্চয় হবে
ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের আলোচনা
দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা
বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪
বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন