ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৫:৫২

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান শরীফুল ইসলাম।

গতকাল সোমবার রাতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের ভক্তরা। পরে তারা শাহগবাগে গিয়ে জড়ো হলে সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়।

এদিকে গতকাল যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এমএসএম / এমএসএম

ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

দীর্ঘমেয়াদি সহযোগিতা নি‌য়ে বাংলাদেশের প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

সংস্কৃতি হারালে হারিয়ে যাবে আমাদের পরিচয় : ডিএসসিসি প্রশাসক

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬