চার বিভাগে নতুন কমিশনার
চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীকে সিলেটে এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে চার বিভাগীয় কমিশনার নিয়োগের তথ্য জানানো হয়।
T.A.S / T.A.S
ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
দীর্ঘমেয়াদি সহযোগিতা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদলের আলোচনা
দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা
বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪
বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন
সংস্কৃতি হারালে হারিয়ে যাবে আমাদের পরিচয় : ডিএসসিসি প্রশাসক
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের