ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুপুরে শহীদ মিনারে সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ১১:৩৩

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনায় আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়।

এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলীয়ান করব।

একইসঙ্গে পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে গত ২৫ নভেম্বর বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন অর্থাৎ গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ঘটনার প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

T.A.S / T.A.S

ঢাকায় মনোরেল করিডোরের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

দীর্ঘমেয়াদি সহযোগিতা নি‌য়ে বাংলাদেশের প্রতি‌নি‌ধিদ‌লের আলোচনা

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

বাড়ির দখলের আসামি ধরতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

সংস্কৃতি হারালে হারিয়ে যাবে আমাদের পরিচয় : ডিএসসিসি প্রশাসক

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬