ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কী কথা হলো মির্জা ফখরুলের সঙ্গে প্রধান উপদেষ্টার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২৪ রাত ৮:১৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। তবে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।

বৈঠক থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে কথা বলেছি। বিশেষ করে গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কয়েকটি কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ আমরা আমাদের দলের পক্ষে উদ্বেগ জানিয়েছি।

আমরা আাশা করেছি যে, প্রধান উপদেষ্টা তার পরিষদ নিয়ে দ্রুত এসব বিষয়ে শান্তিপূর্ণ সমাধান করবেন। দেশে যেন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। বিশেষ করে বিভাগের পরিস্থিতি। এই মুহুর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য, যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, যারা এর স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদেরকে প্রতিরোধ বা প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একইসঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের দুর্ভোগ হচ্ছে। আমরা বলেছি টিসিবির ট্রাক বৃদ্ধির কথা বলেছি। কৃষিতে সার বিতরণের যে সমস্যা আছে সেগুলো নিরসনের কথা বলেছি। এখনও ফ্যাসিবাদের দোসররা নিয়ন্ত্রণ করছে। সেজন্য জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসার কথা বলেছি যাতে বিষয়টি সহজ ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছি।

বিএনপির মহাসচিব বলেন, শিল্পে উৎপাদনের জন্য স্বাভাবিক অবস্থা যেন থাকে সেজন্য বলেছি। শ্রমিকরা যাতে বেতন পান সেটা বলেছি। প্রয়োজনে ঋণ দেওয়ার কথা বলেছি। একইসঙ্গে এখনও যেসব ইউনিয়ন পরিষদ বহাল আছে সেগুলো ভেঙে দেওয়ার কথা বলেছি। বেশিরভাগই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তির নির্বাচনে হয়েছে। যেহেতু সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে সেজন্য ইউনিয়ন পরিষদও ভেঙে দিতে বলেছি। পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠনের কথা বলেছি।

মির্জা ফখরুল বলেন, ট্রেড বডি ও ইউনিয়নসমূহ পুনরায় নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে গঠনের কথা বলেছি। সামগ্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরির কথা বলেছি। পাশাপাশি সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলেছি। তাছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেগুলো প্রত্যাহারের কথা বলেছি। প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা আমাদের কথা মনযোগ সহকারে শুনেছেন।

T.A.S / T.A.S

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’

ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু