এজলাসে ডিম মারার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়ে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি গত ২৭ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনপ্রিভেপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এতে আরও বলা হয়, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তবে দেশের আদালতসমূহ যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে বিচার সেবা দিতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচার সেবা অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্যে এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, রায় পরার সময় জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিচারপতি আশরাফুল কামালকে ডিম ছুড়েছেন আইনজীবীরা। এ ঘটনায় বিচারপতি নেমে যেতে বাধ্য হন। বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে এ ঘটনা ঘটে।
বুধবার (২৭ নভেম্বর) চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জন। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ।
T.A.S / T.A.S
হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ
ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর
৮ বছরের গুমজীবনের বর্ণনা দেওয়া ব্যারিস্টার আরমানের জেরা আজ
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন
মানবতাবিরোধী অপরাধ : আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস