ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে থানা বিএনপির দোয়া


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ুন। 

অন্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাছির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. গোলজার হোসেন ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি জলিল ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ভেন্ডার, রমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল হোসেন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ, ছাত্রদল নেতা রিপন আকন্দ, বাদল সিকদার প্রমুখ।    

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সব ধরনের ষড়যন্ত্র রুখতে হবে। এছাড়া আগামী দুই বছরের মধ্যে আমরা আন্দোলন বেগমান করে আবারো বিএনপিকে ক্ষমতায় আনব ইনশা ‍আল্লাহ। 

এমএসএম / জামান

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন

জুলাই স্মৃতি জাদুঘর যেন দলীয় ইতিহাস চর্চার জায়গা না হয়: নাহিদ ইসলাম

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

সচিবালয় ঘেরাও করতে গেল ১১ দলীয় ঐক্য, আটকে দিলো পুলিশ

‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত