আইনজীবী হত্যা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আইএইচআরসির উদ্বেগ
সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি), বাংলাদেশ চ্যাপ্টার। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনটির মিডিয়া অ্যান্ড ইনফরমেশন বিভাগের পরিচালক বিপ্লব পার্থ কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে স্বাক্ষর করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু ও নির্বাহী পরিচালক সাইফুদ্দিন সালাম মিঠু।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘঠিত ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি। ওইদিন আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় আমরা খুবই মর্মাহত এবং শোক প্রকাশ করছি। একইসঙ্গে আদালত প্রাঙ্গণে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, আইনজীবী হত্যা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘটিত সংঘর্ষকে কেন্দ্র করে যাতে কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক তৎপরতা চালাতে না পারে সেজন্যও সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকল পক্ষকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আরও বলা হয়, সরকার ইতোমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেত পদক্ষেপ নিয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়। এর সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মানবাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে