ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ ৩৪৮৭


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:৩৪

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে।

বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশন নতুন এ বিজ্ঞপ্তি জারি করে।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, ৪৭তম বিসিএসে ক্যাডার পদ ছাড়া নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যদিও আজ বলা হয়েছে নন-ক্যাডারে ২০১ জন নেওয়া হবে।

এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। এর আগে ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। তখন উত্তীর্ণ হয়েছিলেন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

এমএসএম / এমএসএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন

বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত

কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি

শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে

‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া