ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর ত্বরিৎ পদক্ষেপেই করোনা নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেওয়ার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরিৎ পদক্ষেপ নিয়েছেন। তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ যেমন নিয়ন্ত্রণে রয়েছে তেমন অর্থনীতির চাকাও সচল রয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনা যোদ্ধা চিকিৎসকদের জন্য বিশেষ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শারফুদ্দিন আহমেদ আরো বলেন, পৃথিবীর অনেক দেশ যেখানে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করতে পারেনি সেখানে পৃথিবীকে অবাক করে দিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিনামূল্যে জনগণকে ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

এ সময় বিএসএমএমইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ