ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনাকালে কোনো পোশাক শ্রমিককে বরখাস্ত করা হয়নি : পররাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২১ বিকাল ৬:২১

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, কোভিড -১৯ মহামারির সময় কোনো পোশাক কারখানার শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। জেনেভায় আন্তর্জাতিক শ্রমিক সংস্থার - আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।  বুধবার ( ১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রী আইএলও মহাপরিচালক গাই রাইডারের সঙ্গে বৈঠকে পোশাক শিল্প খাতে বাংলাদেশের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'শ্রমিকদের বন্ধু' আখ্যা দিয়ে ড. মোমেন পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষার জন্য মহামারি চলাকালে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ তুলে ধরেন।  

এ সময় তিনি আরও জানান, কোভিড -১৯ মহামারীর সময় কোনো পোশাক কারখানার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়নি। বাংলাদেশ সরকার থেকে এই খাতে প্যাকেজ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠকে যোগ দিতে জেনেভায় গেছেন পররাষ্ট্র মন্ত্রী মোমেন। 

প্রীতি / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ