ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন: প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৫:২৯

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান হিসেবে মনে করেন। তিনি বলেন, ‘রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবু সাঈদের পরিবারের সদস্যদের ঢাকার তাজগাঁও অফিসে স্বাগত জানিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এসময় রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা তুলে ধরে।

একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

অধ্যাপক ইউনুস আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ