গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই : মান্না
গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নাই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নাই’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র ফিরিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই। তাই ছোট, বড় সকল দল মিলে বৃহত্তর ঐক্য গড়ে তুলে আন্দোলনের মাধ্যমেই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
আজ দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে তিনি বলেন, একটি দেশের গণতন্ত্র না থাকলে সেদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেয়। তাই আমাদেরকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
মান্না বলেন, গণতন্ত্র বিরোধী বর্তমান সরকার জনগণের অধিকারগুলো হরণ করে নিয়েছে। তারা শুধুমাত্র লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়েছে। এজন্য তাদেরকে পরাজিত করে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আলবার্ট পি কস্টা প্রমুখ বক্তব্যে রাখেন।
প্রীতি / জামান
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত