ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ১১:২১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা সোমবার (০২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। রোববার (০১ ডিসেম্বর) ইসি উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সভায় যেসব বিষয়ে আলোচনা হবেঃ

নির্বাচন কমিশন (কার্যপ্রণালি) বিধিমালা ২০১০-এর বিধি ৩(২)-এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য চারজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণসংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ