সারাদেশে নিম্ন আদালতে অবকাশ শুরু
সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং অধীনস্থ সব আদালতে বার্ষিক অবকাশ শুরু হয়েছে। তবে এ ছুটির আওতার বাইরে থাকবে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে নিম্ম আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংশ্লিষ্ট কিছু বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানকে জরুরি মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ০৪, ০৫, ১১, ১২, ১৮, ১৯, ২৬ ও ২৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।
এছাড়া, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ ইব্রাহীম মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ০৪, ০৫, ১১, ১২, ১৮, ১৯, ২৩ ও ২৪ ডিসেম্বর অবকাশকালীন জরুরি মামলা নিষ্পত্তি করবেন। এবারে প্রথম দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকিবে।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ