ভারতের সঙ্গে ফ্যাসিবাদী সরকারের সব গোপন চুক্তি প্রকাশের আহ্বান হাসনাতের
এবার ভারতের সঙ্গে ফ্যাসিবাদী সরকারের চুক্তি প্রকাশের আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, অন্তর্বর্তী সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা।
পাঠকদের জন্য হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসটি তুলে ধরা হলোঃ
অন্তর্বর্তী সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা। একইসঙ্গে, ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা।
T.A.S / T.A.S
রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের উপহার না দেওয়ার আহ্বান
গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত
ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪, ভর্তি ৩৮
আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
দুপুরের আগেই বৃষ্টির সম্ভাবনা
প্রাথমিক শিক্ষায় মানসম্মত শিখন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: ববি হাজ্জাজ
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৬
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা
এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ