ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আইনজীবী আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে : অ্যাটর্নি জেনারেল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১২-২০২৪ বিকাল ৬:৩২

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের অবশ্যই বিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার সেসব পদক্ষেপ নিচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা বলেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

কবর জিয়ারত শেষে স্থানীয় নেতা, সাংবাদিক ও বার কাউন্সিলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘কোনো নিরপরাধ মানুষ যেন সাজা না পায় সেদিকেও সরকারের দৃষ্টি রয়েছে।আমাদের গুজব থেকে যেকোনো মূল্যে সজাগ থাকতে হবে। যাতে শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস‍্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট ব‍্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট ব‍্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), অ্যাডভোকেট বদরুল আনোয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ, সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির মন্জু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, ভারপ্রাপ্ত সম্পাদক ব‍্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল।

T.A.S / T.A.S

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর