ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের স্বার্থ তুলে ধরবে লন্ডন : আশা প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৫:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আশা করে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে। কপ-২৬-এর সভাপতি অলোক শর্মা আজ বুধবার (২ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’র বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ আশা করে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।’

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশ এবং অন্য কয়েকটি দেশ বৈশ্বিক জলববায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্থ হবে, যদিও বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমান খুবই নগণ্য।’

বৈঠকে অলোক শর্মা আশা প্রকাশ করেন যে, সিভিএফ’র বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জলবায়ু পরিবর্তন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রেস সচিব বলেন, তাঁরা উভয়ে জলবায়ু তহবিল এবং অন্যান্য বিষয়েও আলোচনা করেন।

অলোক শর্মা গ্রীন এনার্জিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা গ্রীণ এ্যানার্জির দিকে যাচ্ছি এবং আমাদের দেশে সৌরশক্তির ৫ দশমিক ৮ মিলিয়ন সংযোগ প্রদান করা হয়েছে।

সরকার ও দলের পক্ষ থেকে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি সম্পর্কে অলোক শর্মা বলেন, যুক্তরাজ্যে ভালভাবেই এই টিকাদান কর্মসূচি চলছে।

টিকাদান কর্মসূচি সম্পর্কে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও এই মহামারীর মধ্যে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে।

অলোক শর্মা যেহেতু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন সফরে যাবেন তাই সুন্দরবন সম্পর্কেও প্রধানমন্ত্রী তাঁকে অবহিত করেন। কপ-২৬ প্রেসিডেন্ট আগামী নভেম্বরে গ্লাসগোতে অনুষ্ঠেয় কপ-২৬ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান।

এই সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার উপস্থিত ছিলেন।

প্রীতি / জামান

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি

বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা