ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সব জেলা সদর হাসপাতালে হবে বার্ন ইউনিট : স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৯-২০২১ দুপুর ৩:৫

দেশে নানা দুর্ঘটনায় বিভিন্ন বয়সী মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারাচ্ছেন। প্রত্যন্ত এলাকায় দগ্ধ রোগীদের যথাসময়ে চিকিৎসা দেয়া সময় সম্ভব হয় না। তাই অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নর জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হকের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০টি। আর অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন।

ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৬৫৪টি আসন রয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ হয়ে থাকে। তবে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার অধ্যাদেশটি সময়োপযোগী না হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলছে। শিগগির এই আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ