সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে খাদ্যমন্ত্রীর শোক
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্য মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। একই সঙ্গে সংসদ মুলতবিও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোকপ্রস্তাব পড়ে শোনান।
শোক প্রস্তাতে শিরীন শারমিন এমপিদের উদ্দেশ্যে বলেন, মরহুম হাসিবুর রহমান স্বপনের জীবন-বৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোকপ্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। আমি এখন শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য মহান সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ, সরকার দলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আবদুল আজিজ।
শোকপ্রস্তাবের আলোচনার পর সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এমপিদের নিজ নিজ আসনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা শেষে তার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
পরে সংসদের রীতি অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি রাখা হয়। সংসদের চলতি কোনো এমপি মারা গেলে সংসদ মুলতবি করার রেওয়াজ রয়েছে। আগামীকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ মুলতবি করা হয়।
সংসদ সদস্য হাসিবুর রহমান বৃহস্পতিবার তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৩টার দিকে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জোহা।
আগামীকাল ভোরে তার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাযা শেষে দাফন সম্পন্ন হবে।
প্রীতি / প্রীতি
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু