পরীমনির দ্বিতীয়-তৃতীয় রিমান্ডের ব্যাখ্যা তলব হাইকোর্টের
পরীমনিকে পর পর তিন দফা রিমান্ডে নেওয়ার বিষয়ে ব্যাখা দিতে দুই তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। একইসাথে এ মামলায় বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে এক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্জ এ আদেশ দেন।
এ মামলার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।
পরীমনিকে পর পর তিন দফা রিমান্ডে নেয়া হয়। এরমধ্যে দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়।
মাদকের আইনে দায়ের করা মামলায় ১৯ দিন জেল খেটে বুধবার জামিনে মুক্তি পান চলচ্চিত্র নায়িকা পরীমনি।
এর আগে গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে বিপুল মদ ও মাদকসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন পরীমনি। পরে তার বিরুদ্ধে মামলাও হয়। সেই মামলায় কয়েক দফা শুনানি শেষে গত ১৩ আগস্ট নায়িকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ছিলেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। ছাড়া পেয়েছেন বুধবার সকালে।
প্রীতি / প্রীতি
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল