শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উচিত স্বল্পোন্নত এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করা, যাতে অত্যধিক কার্বন নিঃসরণের ফলে জলবায়ুর যে অভিঘাত তা নিরসনে পরিবেশবাদীসহ সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং সরকারিভাবে জলবায়ুর ন্যায্যতা প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, বনায়ন, জলাভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি রক্ষাসহ সমাজে নারীর যাবতীয় বিপর্যয় রক্ষার জন্য জলবায়ুর ধ্বংসাত্মককে মোকাবেলা করতে একত্রিত হয়ে কাজ করতে হবে।তিনি আজ আগারগাঁও মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে ২ দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা ঘোষণা পত্র- ২০২৪ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।
এ সম্মেলনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জলবায়ু ফাউন্ডেশনের উপ আঞ্চলিক পরিচালক সাইনান হাগটন, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডিবট এন্ড ডেভেলপমেন্ট এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্কের আহ্বায়ক লিডি ন্যাকপিল এবং এ সম্মেলন কমিটির আহবায়ক ও সদস্য সচিব শরীফ জামিল।
উপদেষ্টা বলেন, এ সম্মেলনের মাধ্যমে জলবায়ুর ন্যায্যতার জন্য লড়াই করতে এবং একটি শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মেলনে বাংলাদেশের ব-দ্বীপ উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জনগণ জলবায়ু ন্যায্যতার জন্য জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে