ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাবেক সচিব শাহ কামাল রিমান্ডে


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১২:১৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে রাজধানীর পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের  উপপরিদর্শক ফেরদৌস আলম। আদালতে শুনানিতে আসামির আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। 

গত ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে প্রায় তিন কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার হয়েছিল। পরদিন রাতে মহাখালী থেকে শাহ কামাল গ্রেপ্তার হন। এ ঘটনায় ১৯৪৭ সনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। 

এরপর ১৮ আগস্ট একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। এরপর থেকে কারাগারেই ছিলেন। শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে ছিলেন। ২০২০ সালের ২৯ জুন তিনি অবসর নেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর