সাবেক প্রতিমন্ত্রী পলক ফের রিমান্ডে
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ হাদীউজ্জামান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।আদালতে শুনানিতে রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে করা আবেদন নাকচ করেন বিচারক। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শেষ দিনে গত ৫ আগষ্ট ঢাকার চানখাঁর পুল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া।
এ ঘটনায় জনৈক রাজু আহমেদ শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পলক মামলায় এজাহারভুক্ত দ্বিতীয় আসামি। গত ১৫ আগস্ট নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেপ্তার করা হয়। পৃথক মামলায় দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ