ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:৩৫

বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ‌পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি।সোমবার (৯ ডি‌সেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

বিক্রম মি‌শ্রি বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার টেলিফোনে আলাপ হয়েছে। আজকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আমার বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভারত চায় দুই দেশের ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক। অতীতেও আমাদের সেই সম্পর্ক ছিল, সেটি ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখতে চাই। এই সম্পর্ক জনগণকেন্দ্রিক, যা সবার জন্য কল্যাণকর।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় ভারত। আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে, সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে।

এসময় তিনি দুই দেশের মধ্যে পর্যটন এবং ব্যবসাক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে কাজ চলছে বলেও জানান।এর আগে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হচ্ছে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

রাতেই ঢাকা ছাড়ার কথা রয়েছে বিক্রম মিশ্রির। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এমএসএম / এমএসএম

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ