ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৬:৪৮

কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতৃবৃন্দের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন হবে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। সংগঠনের নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ জন কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁয়ের মোগড়াপাড়ার মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তারা আমাদের বলেছেন, একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটকে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। মোট আটজন সমন্বয়ক ছিলেন।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ