জাতিসংঘে মানবাধিকার পরিষদের সহ-সভাপতি পদে বাংলাদেশের অভিষেক
২০২৫ সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব পালন করার জন্য সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছে। গতকাল জেনেভায় মানবাধিকার পরিষদের এক অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়। এ পদে নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার প্রচার ও সুরক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হলো।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানানো হয়, এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের দক্ষ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদের সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করবে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। ২০২৫ সালের জন্য মানবাধিকার পরিষদের ব্যুরোতে ১ জন সভাপতি এবং পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী ৪ জন সহ-সভাপতি থাকবেন।
বাংলাদেশে সহ-সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালের অক্টোবরে। গ্রুপের (এপিজি) প্রতিনিধি হিসেবে ব্যুরোতে সহ-সভাপতি পদে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করে। এপিজি বাংলাদেশের প্রার্থিতাকে সর্বসম্মতভাবে সমর্থন জানায় এবং পরিষদের বৃহত্তর সদস্যদের বিবেচনার জন্য মনোনয়ন প্রস্তাব করে। অবশেষে, মানবাধিকার পরিষদের সমগ্র সদস্যদের সর্বসম্মত সমর্থনের মাধ্যমে প্রক্রিয়াটি সফলভাবে শেষ হয় এবং বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সম্মান অর্জন করে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে