আটক বাংলাদেশিদের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্ট গার্ড
ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক বাংলাদেশি ৭৮ নাবিকসহ দুটি ট্রলারের ছবি প্রকাশ হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ভারতীয় কোস্ট গার্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে ৩টি ছবি প্রকাশ করে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘ইন্ডিয়ান কোস্ট গার্ড’ পেজের এক পোস্টে উল্লেখ করা হয়, ‘ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে দুটি ট্রলারসহ ৭৮ নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার দুটি প্যারা দ্বীপের কাছে নেওয়া হয়েছে।’
পোস্ট করা ছবির একটিতে দেখা যায়, আটক ট্রলারের নাবিকরা নৌযানের ডেকের ওপর মাথার পেছনে হাত রেখে হাঁটু গেড়ে বসে আছেন। ভারতীয় কোস্ট গার্ডরা নাবিকদের পেছনে দাঁড়িয়ে আছে। অন্য একটি ছবিতে দেখা যায়, সাগরে বাংলাদেশের দুটি ট্রলার চলছে।
সোমবার (৯ ডিসেম্বর) এফবি মেঘনা-৫ ও এফবি লায়লা-২ নামের দুটি ট্রলার ভারতীয় কোস্ট গার্ড আটক করে। সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে বলেন, সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার ১ নটিক্যাল মাইল ভেতরে মাছ ধরছিল। এ সময় ভারতীয় কোস্ট গার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। এখন যেহেতু ভারতীয় কোস্ট গার্ড আটক করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় যেন তাদের উদ্ধার করা যায়, সে জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট পক্ষকে জানিয়েছি আমরা।
এ বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, মৎস্য আহরণের কাজে ট্রলার দুটি আমাদের সমুদ্রসীমার কাছেই নিয়োজিত ছিল। সেখান থেকে ভারতীয় কোস্ট গার্ড নিয়ে যায়। ঘটনার পর বাংলাদেশের কোস্ট গার্ডসহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
T.A.S / T.A.S
অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা
পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ
দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা
ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা
কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি
সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে