দিল্লি নেয়া হচ্ছে তোফায়েল আহমেদকে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদকে মেডিকেল চেকআপের জন্য ভারতের রাজধানী দিল্লি নেয়া হচ্ছে। তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওনার (তোফায়েল আহমেদ) শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেয়া হচ্ছে। উনি তো চেকআপের জন্য বিভিন্ন সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। চেকআপের জন্যই তাকে ভারত নেয়া হচ্ছে।
ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ’৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু