ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

তথ্য উপদেষ্টার ভুল বিবৃতি পাঠানো জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২৪ দুপুর ১০:৫৪

তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বক্তব্যকে ভুল উদ্ধৃতি করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানোর ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

এর আগে বুধবার একটি বিদেশি প্রতিনিধিদলের সঙ্গে তথ্য উপদেষ্টার বৈঠক ছিল। বৈঠক শেষে তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্যকে 'রাজনীতিবিরোধী' বলে অভিহিত করেন।

পরে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, তথ্য উপদেষ্টা ওই কথা বলেননি। তিনি (জসীম) অসাবধানতাবশত ভুল বক্তব্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিলেন। তার ভুলের কারণে তথ্য উপদেষ্টা  বিব্রত হয়েছেন বলে জানান তিনি।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ