ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি: ফাওজুল কবির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১২:১৫

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে, তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফাওজুল কবির।

তিনি আরও বলেন, ‘বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।’

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ‘আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।’ একইদিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন ফাওজুল কবির খান। জয়দেবপুর রেলস্টশেন পতাকা নাড়িয়ে এসব কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উন্নয়নের লক্ষ্য অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান ফাওজুল কবির।

T.A.S / T.A.S

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ভ্যাটিকানের সঙ্গে শিক্ষা সহযোগিতা জোরদারে আলোচনা

পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ

দেশে এলপিগ্যাসের কোনো সংকট নেই : জ্বালানি মন্ত্রীকে অপারেটরদের আশ্বাস

সৌদি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা

ডেঙ্গু বাড়ছে, ঘর-আঙিনা পরিষ্কার রাখার আহ্বান চসিক মেয়রের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ প্রতিনিধিদল প্রধান ও রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সব সম্প্রদায়ের সমঅধিকার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙার ঘটনায় আরও ৬ জন কারাগারে

১০ লিটার জ্বালানিতে ৫৩০ মিলিলিটার কম, পৌর ফিলিং স্টেশনের ৫ ইউনিট বন্ধ