ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে পারে শনিবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৪:১৪

মহামারি করোনার প্রকোপের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে শনিবার থেকে ফ্লাইট চলাচল শুরু হতে পারে। এয়ার বাবল চুক্তির আওতায় ভারতের প্রস্তাব করা সপ্তাহে সাতটি ফ্লাইট গ্রহণ করেছে বাংলাদেশ।

এয়ার বাবল চুক্তি হচ্ছে, নির্দিষ্ট দুটি গন্তব্যের মধ্যে ফ্লাইট চলবে, মাঝে কোথাও ট্রানজিট করা যাবে না। এ চুক্তির আওতায় ভ্রমণ ভিসায় কেউ ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি চিঠি দেয়। সে চিঠিতে এসব কথা জানানো হয়। বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। বাংলাদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

সাতটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে দুটি, দিল্লি গন্তব্যে দুটি, ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

এদিকে ভারতও তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

পরের সপ্তাহ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে ১০টি করে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তাব পাঠিয়েছে বেবিচক। 

প্রীতি / প্রীতি

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ