ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফের গ্রেপ্তার দেখানো হলো আনিসুল-সালমানসহ ৮ জনকে


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ৩:৪২

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে খুনের ঘটনায় পৃথক মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ আটজনকে। অপর আসামিরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাদেক খান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। 

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রসিকিউশন সূত্র জানায়- আনিসুল হক, সালমান এফ রহমান,  হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জিয়াউল আহসানকে যাত্রাবাড়ী থানার জিসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

জুনাইদ আহমেদ পলককে নিউ মার্কেট থানার শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায়  এবং সাবেক এমপি সাদেক খানকে মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এ আদেশ দেন।

এর আগে সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়‌। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।

এমএসএম / এমএসএম

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি সুমন ও সম্পাদক ফজলুর