রিফাত হত্যা : মুসা বন্ডকে আদালতে তোলা হবে আজ
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে আদালতে তোলা হবে আজ (শনিবার)।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বরগুনার মাছবাজার এলাকা থেকে যাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
মুসা বন্ডের বিরুদ্ধে রিফাত হত্যা মামলাসহ বরগুনা সদর থানায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা রয়েছে।
মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে। তিনি রিফাত হত্যার ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত এক নম্বর আসামি নয়ন বন্ডের ঘনিষ্ঠ ছিলেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। মামলার বিচারকাজ চলাকালে তিনি ভারতে পালিয়ে ছিলেন। হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা হয়। সেসব মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলায় খালাস পাওয়ার পরও এ বিষয়ে কোনও কাগজ বরগুনা থানায় আসেনি। তাই তাকে ওই মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। শনিবার মুসাকে বরগুনার আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।
প্রীতি / প্রীতি
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা