ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৬-২০২১ রাত ১১:৫১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষকে করোনা বিষয়ে সঠিক তথ্য দেওয়া, স্বাস্থ্য সচেতনতার বার্তা প্রচার এবং গুজব রটানো প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে। করোনাকালে সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন।  বুধবার (২ জুন) দুপুরে ‘লিডারস ওয়েব সামিট’ নামে আন্তর্জাতিক একটি ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। সচিবালয়ের নিজ দফতর থেকে অনলাইনে যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট-এআইবিডি দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। 

ড. হাছান মাহমুদ বলেন, করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। গণমাধ্যমকর্মীরা এ সময় অকুতোভয়ে কাজ করছেন। শতশত গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যুও বরণ করেছেন অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন। 

বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে দেশে যেমন করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, তেমনি দেশের মানুষের খাদ্য ও কাজেরও কোনো সংকট হতে দেননি। শুধু তাই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিশ্বের ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে। 

এআইবিডি পরিচালক ফিলোমেনা নানাপ্রাগাসামের সভাপতিত্বে ‘মহামারির তথ্য প্রদানে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এ আলোচনায় আরও অংশ নেন- মালয়েশিয়ার কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়া মন্ত্রী দাতো সাইফুদ্দিন আব্দুল্লাহ, নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ, ফিলিপাইনের তথ্যমন্ত্রী জোসে রুপার্টো মার্টিন আন্দানার এবং কম্বোডিয়ার তথ্য উপমন্ত্রী ড. সক প্রাসিথ।

জামান / জামান

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি

সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি

বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০

দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অনুমোদিত সময়ের বে‌শি যুক্তরাষ্ট্রে থাকলে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা