কাজের স্বীকৃতি দাবি হকারদের
শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, হকারদের সমস্যা সম্পর্কে আমরা অবগত, তবে এই সমস্যা নিরসনে কী কী করা যেতে পারে এই জন্যই আজ আপনাদের সাথে বসা। আমরা কাজ করি এই কাজের স্বীকৃতি চাই, সকল শ্রমিকের এটা অধিকার। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এর প্রতিনিধিগণের মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদেরও কষ্ট গুলোকে একত্র করা দরকার, এবং মূল লক্ষ্য হচ্ছে কষ্টগুলোকে একত্র করে লিপিবদ্ধ করে সুপারিশ আকারে দেওয়া এবং তা যাতে কার্যকর হয় তার জন্য একসাথে কাজ করা। আমাদের সন্তানেরা যাতে অহংকারের সাথে বলতে পারে আমার বাবা হকার, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাতে শ্রমের যাথাযথ মর্যাদা সম্পর্কে সকলকে অবগত করা হয়। শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, সাকিল আখতার চৌধুরী, জাকির হোসেন, রাজেকুজ্জামান রতন, আনোয়ার হোসেন, তাসলিমা আখতারসহ অন্যান্যরা।
১৮ টি সংগঠন নিয়ে সংগঠিত বাংলাদেশ হকার্স সংর লিখিত বক্তব্য পেশ করেন আবুল হোসেন। তিনি বলেন, হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীরা সেবা দিতে গিয়ে তারা নানা ধরনের হয়রানীর শিকার হন। স্বাধীনতার ৫৪ বছরেও হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের মৌলিক মানবাধিকার ও কল্যাণ নিশ্চিতকল্পে কোন আইন কিংবা কোন নীতিমালা প্রণীত হয়নি। হকাররা স্বাধীন দেশের নাগরিক হলেও অধিকার ও মর্যাদাহীন তার কারণে নিজ দেশে পরাধীন ।
হকার ও পথবিক্রেতা সুষ্ঠু ব্যবস্থাপনার বিভিন্ন সুপারিশের মধ্যে অন্যতম সুপারিশ জরিপ পরিচালনা, নিবন্ধন ও পেশার স্বীকৃত, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হকার বোর্ড গঠন করে হকার, পথবিক্রেতা ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের নীতিমালা প্রণয়ন ও 'বাস্তবায়ন করা। নগর পরিকল্পনা হকারীর জন্য নগরের বিশেষ স্থান নির্ধারণ, অবৈধ চাঁদাবাজী, হয়রানী—নির্যাতন বন্ধ,হকারদের আইনের আওতাভুক্ত করা প্রভৃতি উল্লেখযোগ্য।
রাজেকুজ্জামান রতন বলেন, ”বাংলাদেশের যত পেশা আছে, আমরা সব পেশার নাম আমরা আমাদের রিপোর্টে রাখতে চাই। যাতে মানুষ বলতে পারে,শ্রম সংস্কার কমিশনের রিপর্টে তাদের কথা কমিশন উল্লে্যখ করেছে। সরকার যাদের চাকরির ব্যবস্থা সরকার করতে পারে নি, যারা নিজের চেষ্টায় করেছে কর্মসংস্থান, সরককারকে নিয়মিত ভ্যাট ট্যাক্স দিচ্ছে, কেন তাদের কনো পরিচয় পত্র থাকবে না, এই নিয়ে অবশ্যই কমিশন সুপারিশ করবে। আম্কারা সুপারিশের শুরুতে একই সাথে প্রস্তাবনা দিবো, কে এই পেশা প্রয়োজন, এবং কেন সকলের আইনী সুরক্ষার প্রয়োজন। তিনি আরও বলেন, কোনো পেশাই অসম্মানের না । রাষ্ট্র কাজ দিতে না পারলেও আমি নিজেই নিজের জীবিকা খুজে নিয়েছি, এটা আরও মর্যাদার।
Aminur / Aminur
গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর
রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ
স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে
প্রাণিসম্পদ খাতে ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্যােগ
উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তেরেনাম বাবু গ্রেপ্তার
নারী ও কন্যাশিশুর কল্যাণ নিয়ে ডা. জুবাইদা-ডাচেস সোফির আলোচনা
আগুন-বোমার রাজনীতি নয়, চাই শান্তির বাংলাদেশ
কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী