ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স্থগিতই থাকছে নারী পাচারের হোতা আজম খানের জামিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ১২:৯

চাকরির নামে দেশের হাজারেরও বেশি তরুণী-কিশোরীকে দুবাইয়ে পাচার করে তাদের অনৈতিক কাজে জড়াতে বাধ্য করার অভিযোগে গ্রেফতার আন্তর্জাতিক নারী পাচার চক্রের হোতা আজম খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ‍আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

গত ১৯ জুলাই তাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে এ জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২৭ জুলাই আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান ওই জামিনের ওপর স্থগিতাদেশ দিয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ পাঠান। এর ধারাবাহিকতায় আবেদনটি আজ শুনানির জন্য ওঠে। 

আজম খানকে সহযোগীসহ গ্রেফতারের পর গত বছরের ১২ জুলাই সংবাদ সম্মেলনে সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, দুবাইয়ে মানবপাচার চক্রের গডফাদার আজমের বিলাসবহুল হোটেলের সন্ধান পেয়েছি। তিনি ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়েল ফরচুন, হোটেল ফরচুন গ্রান্ড ও হোটেল সিটি টাওয়ারের অন্যতম মালিক। এরমধ্যে তিনটি ফোর স্টার, একটি থ্রি স্টার মানের। তিনি বাংলাদেশে অর্ধশত দালালের মাধ্যমে কিশোরী অথবা ২০-২২ বছরের মেয়েদের উচ্চ বেতনে কাজ দেয়ার কথা বলে প্রলুব্ধ করতেন। দালালরা মেয়েদের প্রলুব্ধ করে নির্ধারিত দুটি বিদেশি এয়ারলাইন্স এজেন্সির মাধ্যমে দুবাই পাঠাত। দুবাই যাওয়ার পর তাদের প্রথমে ছোটখাটো কাজ দেয়া হতো। এরপর ড্যান্স ক্লাবে নাচতে বাধ্য করা হতো। আটকে রাখা হতো, খাবার দেয়া হতো না, শারীরিকভাবে নির্যাতন করা হতো। বৈদ্যুতিক শক পর্যন্ত দেয়া হতো এবং দেহ ব্যবসায় বাধ্য করা হতো।

সিআইডির এ‍ই কর্মকর্তা আরো বলেন, ভিকটিমদের অগ্রিম বেতন দেয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো। দুবাই পর্যন্ত ভিকটিমদের যাওয়া, খাওয়া, থাকার সব খরচ দালাল চক্র পরিশোধ করত। অগ্রিম বেতন হিসাবে ২০-৩০ হাজার টাকা পরিশোধ করতেন আজম। কিন্তু দুবাই ড্যান্সবারে কিংবা হোটেলে নেয়ার পর তাদের আর বেতন দেয়া হতো না।

তাদের বিরুদ্ধে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুবাই সরকার বাংলাদেশ দূতাবাসকে জানিয়ে চক্রের গডফাদার আজমের পাসপোর্ট জব্দ করে দেশে ফেরত পাঠায়। দেশে ফেরার পর আজম আত্মগোপনে যান। বারবার নিজের অবস্থান পরিবর্তন করেন। নতুন পাসপোর্ট করে সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে পালানোরও চেষ্টা করেন। তবে তার আগেই দুই সহযোগীসহ সিআইডি তাকে আটক করে। আজমের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১৫টি মামলার তথ্য পেয়েছে সিআইডি।

মেয়েদের সঙ্গে কথা বলার ফোন রেকর্ডের অডিও ক্লিপ ইতোমধ্যে সিআইডি উদ্ধার করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজম স্বীকার করেছেন, গত ৮ বছরে তিনি হাজারেরও বেশি তরুণীকে দুবাই পাচার করেছেন। এ বিষয়ে সিআইডি বাদী হয়ে গত বছরের ২ জুলাই রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করে। একই বছরের ১৩ জুলাই এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি।

জামান / জামান

ইউনিলিভার বাংলাদেশের ডিস্ট্রবিউশন নেটওয়ার্ক পুনর্গঠনে হাইকোর্টর স্থগিতাদেশ

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

হাইকোর্টের রায় বহাল, কন্টেইনার টার্মিনাল নিয়ে লিভ টু আপিল খারিজ

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে : চিফ প্রসিকিউটর

৮ বছরের গুমজীবনের বর্ণনা দেওয়া ব্যারিস্টার আরমানের জেরা আজ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন