সাভারের জাহিদ হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড
ঢাকার জেলার সাভার এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় ঘোষণা করেন । রায়ে দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
দণ্ডিতরা হলেন- কাজী আহসান তাকবীর, কাজল ও লাল চান। আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিলো। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই বেলা আড়াইটার দিকে লাল চান তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলা পাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরাসহ আরও ৫/৭ জন জাহিন হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।
এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের এসআই জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত অভিযোগপত্রভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ