ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:৬

আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন। তারা এখন বাড়ি ফিরে যাচ্ছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ৩ টা ১৮ মিনিটে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন কারীদের উদ্দেশ্যে মাইনুদ্দিন বাবু বলেন, প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদেরকে এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদেরকে পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদেরকে বলেছেন উনাদের ওপর আশ্বাস রাখার জন্য। 
তিনি আরও বলেছেন আমরা যদি মালয়েশিয়া নাও যেতে পারি তাহলে অন্য কোনো দেশে প্রবাসী পাঠানো হলে তাহলে সবার আগে আমাদেরকে পাঠাবেন। আমরা মনে করছি আমাদের কথা কাজে আমরা মিল পাবো। সেজন্য তাদের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে আমরা ঘরে ফিরে যাচ্ছি। 

তিনি বলেন, আর আমাদের মধ্যে যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার কোনোটাই হয়নি তারা এজেন্সির কাছ থেকে টাকা ও পাসপোর্ট দেখে নিবেন। যদি তারা টাকা ও পাসপোর্ট না দেয় তাহলে আপনারা থানা পুলিশের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিবেন।

আন্দোলন স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা আরেকটি ঘোষণা দিয়ে যান। যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন।

এমএসএম / এমএসএম

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার নির্দেশ সেনাপ্রধানের

প্রয়োজন হলে আরও বো‌য়িং কেনা হ‌বে : হুমায়ুন ক‌বির

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

কম্বোডিয়ায় বসে অনলাইন প্রতারণা, বাংলাদেশে ৩৪ লাখ টাকা আত্মসাৎ

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : হুমায়ুন ক‌বির

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইনি সেবা ডিজিটাইজেশনে তরুণদের উদ্যোগ প্রশংসনীয় : ইউএনডিপি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন : ফুয়াদ

জর্দা-কাগজের সঙ্গে চালানে বিভিন্ন রঙের গুঁড়া পদার্থ

বীর মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ

সারাদেশে অত্যাচারের উৎসব লেগে গেছে : মান্না

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ঘটনায় বায়েজিদে নারীসহ আটক ৭