পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে তিন বিভাগের রেল চলাচল শুরু
তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে তিন বিভাগের সঙ্গে বন্ধ হওয়া রেল যোগাযোগ পাঁচ ঘণ্টা পর শুরু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে সোমবার ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে দিনাজপুর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরে। এতে সাড়ে ৪ ঘণ্টা ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর বিকল ট্রেনটির ইঞ্জিন মেরামত করা হয়। পরে বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
প্রীতি / প্রীতি
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী