ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১২-১৭ বছর বয়সীদের টিকা দিতে ডব্লিউএইচওর কাছে ‍আবেদন বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১:৩৮

১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনার টিকা দেয়ার জন্য অনুমতি চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) কাছে আবেদন করেছে বাংলাদেশ। তাদের অনুমতি মিললে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা, টিকা যাদের দেয়া সম্ভব সবাইকে দিতে হবে। ১২ থেকে ১৭ বছরের যারা আছে, তাদেরও দেয়া হবে। কিন্তু শর্ত আছে। ডব্লিউএইচওর অনুমোদন আমাদের পেতে হবে। আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেতে হবে। যার অপেক্ষায় আছি।

১২ থেকে ১৭ বছর বয়সীদের সংখ্যা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের সে সংখ্যার টিকাও হাতে থাকতে হবে। কাজে‍ই সে টিকার ব্যবস্থা আমরা করছি এবং ডব্লিউএইচওর অনুমোদনসাপেক্ষে আমরা এ টিকাগুলো দিতে পারব।

ইতোমধ্যে কয়েকটি দেশে ১২ বছরের এবং তার ঊর্ধ্বে টিকা দেয়া হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ২২টি দেশে অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু ডব্লিউএইচও এখনো ফরমালি অনুমোদন দেয়নি। এটা যে যে দেশে দিচ্ছে তারা নিজেদের দিচ্ছে, নিজেদের মতো করে এবং নিজেদের আইন অনুযায়ী। আমরা ডব্লিউএইচওর কাছে অলরেডি আবেদন করেছি, বলেছি তারা এ বিষয়ে একটি সিদ্ধান্ত আমাদের দেয়ার জন্য। আমরা সিদ্ধান্ত পেলে তখন কার্যক্রম করতে পারব, সে অপেক্ষায় এখন আমরা আছি।

১২ থেকে ১৭ বছর বয়সীদের কোন টিকা দেয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, যে সমস্ত দেশে দেয়া হচ্ছে, ফাইজার এবং মডার্নার টিকাটাই দেয়া হচ্ছে। যে সমস্ত টিকা ডব্লিউএইচও ১২ থেকে ১৭ বছরের বয়সী ছেলে-মেয়েদের দেয়ার অনুমতি দেবে, আমরা সেই টিকাগুলোই দেব।

তিনি বলেন, গতকাল একটি মিটিং হয়েছে, যেখানে স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, অনেক ছাত্রকে দেয়া হয়েছে। মেডিকেল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের আমরা টিকা দিয়েছিলাম।

টিকা দেয়ার কার্যক্রম এ মাস থেকে আরো বেগবান হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ মাসে প্রায় আড়াই কোটি টিকা আমরা পাব। এটা একদম কনফার্ম মোটামুটি। আড়াই কোটি টিকা সারাদেশে বিভিন্ন পর্যায়ে আমরা দেব। করোনা মহামারী সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। এজন্য শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।

জামান / জামান

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী