তিতাসের ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ
অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের উপ-ব্যবস্থাপকসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা তাদের বেলা ১১টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আগে গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) তিতাসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- তিতাসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, পার্সেল শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক মাহামুদুর রব এবং করোশন কন্ট্রোল শাখার ব্যবস্থাপক আবুবকর সিদ্দিকুর রহমান।
গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়।
এর আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
দুদকের উপ-পরিচালক নুরুল হুদা অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জামান / জামান
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়
আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ
সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল