ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

দুই মেয়েকে নিয়ে বেড়ানোর অনুমতি চান জাপানি সেই মা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৩:৫

দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানোর উদ্দেশে মার্কেটে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে জাপানি নারী নাকানো এরিকোকে। এছাড়া জাপানি মা চিকিৎসক নাকানো এরিকোকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারমূলক কনটেন্ট সরোনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ আবেদনটি করেন।

এই আইনজীবী জানান, আদালতের নির্দেশে বর্তমানে বাবা-মাসহ রাজধানীর গুলশানের চার কক্ষ বিশিষ্ট একটি বাসায় রয়েছে জাপানি দুই মেয়ে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। মা এরিকো শিশুদের নিয়ে বাইরে যেতে চাইলেও বাবা রাজি হননি। এ কারণে মার্কেটে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট এ বিষয়ে হাইকোর্ট আদেশ দেন বাবা-মাসহ দুই মেয়ে গুলশানের চার কক্ষবিশিষ্ট একটি বাসায় থাকবনে। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ফ্লাটের ভাড়া উভয়পক্ষ বহন করবে।

সমাজসেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধান করবেন। প্রয়োজনে এ কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রিযাপন করতে পারবেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বলা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশ দেবেন আদালত। তবে এ সময়ে হাইকোর্ট পুরো বিষয়টি নজরে রাখবেন।

প্রীতি / প্রীতি

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ