ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হবে : মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:১৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জণগণের দৃষ্টি অন্যত্র নেয়ার জন্য সরকার জিয়াউর রহমানের কবর নিয়ে পড়েছে। এটি একটি কুরুচিকর অরাজনৈতিক বক্তব্য। জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক। তার লাশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় আনা হয়েছিল, তার পোস্টমর্টেম রিপোর্টও আছে। সরকার সবকিছুতেই ব্যার্থ। করোনা প্রতিরোধে, ডেঙ্গু প্রতিরোধেও ব্যর্থ। লাখ লাখ যুবক বেকার। সরকারকে উদ্দেশ করে বলেন, জিয়াউর রহমানের কবর নিয়ে না পড়ে বেকার সমস্যা সমাধানে মন দিন। সোমবার (৬ সেপ্টেম্বর) মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে তার কালিবাড়িস্থ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ দল। তিন-তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমাদের দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান। খালেদা জিয়াকে মিথ্যে মামলায় কারাবরণ করতে হয়েছে। আজ যে রাজনৈতিক সংকট, এই সংকট শুধু বিএনপির নয়; সারাদেশের। ফ্যাসিস্ট সরকার চায় না দেশে গণতন্ত্র থাকুক। তারেক রহমানের নেতৃত্বেই এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হবে।

তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে গেছে। ভোটে জণগণ আর উপস্থিত হয় না। সরকার চায় না স্বাধীনভাবে ভোট হোক, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক। তাই আমাদের সিদ্ধান্ত আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেব না।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির