ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সারাদেশে একযোগে র‍্যাবের ভেজালবিরোধী অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১:৪৩

ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সারাদেশব্যাপী র‍্যাবের সব ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত এলাকায় অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সারাদেশে আজ সকাল থেকে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযানে নেমেছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় ভেজাল এবং অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। এখন পর্যন্ত কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক জানান, মোহাম্মদপুর এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে র‍্যাব-২ এর অভিযান চলছে।

এর আগে রোববার (৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে বিভিন্ন সরকারি অফিসের সামনে সক্রিয় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দালাল চক্রের প্রায় পাঁচশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দালালদের অভিযানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এলাকাসহ পরিচালিত ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ জন দালালকে ৯ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া ২৪৯ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

জামান / জামান

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

শিশু রামিসা হত্যা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি শেষ

সবশেষ মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার

আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের