কোর্ট রিপোর্টাস এসোসিয়শনের সভাপতি জাকারিয়া, সেক্রেটারী মিজান
ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ জাকারিয়া হায়দার ও সেক্রেটারী পদে মুহাম্মদ মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার জেলা জজ আদালতের পুরান ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাধারণ সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।এ ছাড়া সিনিয়র সহসভাপতি এম এ জলিল উজ্জল, সহ-সভাপতি পদে মাহবুব হাসান রানা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব, সহ সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান শাহ, ট্রেজারার মোঃ শাহ আলম সোহাগ, দপ্তর ও প্রচার সম্পাদক কে, এম খায়রুল কবীর।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মনসুর, মোঃ গাফফার হোসেন ইমন, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ তরিকুল ইসলাম ও মুহাম্মদ লুৎফর রহমান। এছাড়া উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন- শাহজাহান খান , সৈয়দ আহমেদ গাজী, মুনজুর আলম (মুনজু),আশরাফ উল আলম, এমদাদুল হক লাল, মো: আবুল কালাম আজাদ। ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক লাল এদিন সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন। এ সময় অপর দুই কমিশনার মোঃ আনোয়ারুল কবীর বাবুল ও মো: হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনা কখনোই ফিরবেন না, পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’
মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী
আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
তাহসিফের মৃত্যু: দিশার ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক সেনা কর্মকর্তা হাফিজের রিমান্ডের আবেদন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব