অতিরিক্ত সচিব পদে ৮৭ কর্মকর্তার পদোন্নতি
৮৭ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কর্মকর্তারা তাদের যোগদানপত্র ই-মেইলে (sa1@mopa.gov.bd) পাঠাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়। বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৮৭ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৩ জনে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্ম-সচিব পদমর্যাদার তিন শতাধিক কর্মকর্তাকে বিবেচনায় নেয় মন্ত্রণালয়। এরমধ্যে ৮৭ জনকে পদোন্নতি দেয়া হলেও দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হলেন।
এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার। এ পদোন্নতির পরও দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হয়েছিলেন।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নাম পড়তে নিচের তালিকায় ক্লিক করুন।
এমএসএম / জামান
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ