ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে : মির্জা ফখরুল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ২:৭

আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই, তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ আমলতাতন্ত্রকে ব্যবহার করছে। প্রকৃতপক্ষে আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুধবার (৮ সেপ্টেম্বর) পৌর শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে। যার কারণে আওয়ামী লীগ এখন এ দেশকে তাদের পৈত্রিক সম্পত্তি ভাবতে শুরু করেছে। দলীয় নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না ৩৫ লাখ রাজনৈতিক মামলা হয়। কিন্তু এই ফ্যাসিস্টবাদী সরকার সেই কল্পনাকেও হার মানিয়েছে। কথা বললেও মামলা, কোথাও মিটিং করলেও মামলা। মামলা-হামলা বন্ধ করে তিনি সরকারকে পদত্যাগ করে সকলের কাছে গ্রহণযোগ্য ‍একটি নির্বাচন আয়োজন করতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, অবশ্যই নতুন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয় সেটাই হবে বিএনপির একমাত্র দাবি। এ দাবি আদায়ের লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই-সংগ্রামে একসাথে কাজ করতে হবে। ইতিপূর্বে সকল রাজনৈতিক মামলা তুলে নিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্যদিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচনের আয়োজন করতে হবে। এটাই হবে সরকারের প্রতি সবচেয়ে বড় আহ্বান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল মামুন, সুলতানুল ফেরদৌস চৌধুরী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির