ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ঘরে বসে ধর্ষণ মামলার শুনানিতে আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ হাইকোর্টের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ২:২৮

ঘরে বসে ভার্চুয়াল পদ্ধতিতে ধর্ষণ মামলার শুনানির বিষয়ে আইনজীবীদের সতর্ক করেছেন হাইকোর্ট। তাদের এ বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. মহী উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব পরামর্শ দেন। এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের সঙ্গে সংযুক্ত ছিলেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা।

দিনের কার্যক্রমের শুরু থেকেই দেবরের সঙ্গে শারীরিক সম্পর্ক, প্রতিবেশী কর্তৃক ধর্ষণ, প্রেমের সম্পর্ককে কাজে লাগিয়ে ধর্ষণসহ বিভিন্ন মামলায় জামিন শুনানি গ্রহণ করে এ আদালত। কয়েকটি মামলার শুনানি শেষে একপর্যায়ে আদালত আইনজীবীদের উদ্দেশে বলে, যারা এ ধরনের মামলার শুনানি করছেন, তারা পুরোপুরি আইসোলেটেড (আলাদা) থাকুন। বাসার অন্যরা যেন এসব না শোনে। এসব তো বাজে মামলা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই? তখন কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, আমরা যারা বাসার বাইরে থেকে শুনানি করছি তারাও তো নিরাপদ নই। এ সময় আরেক আইনজীবী আদালতের পরামর্শকে সাধুবাদ জানান।

আদালত বলে, এসব এ কারণে বলছি যে, এসব একেবারেই কোর্টের ব্যাপার। পরিবারের একেকজন শুনলে কে কীভাবে নেবে…। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, ঘরে বাচ্চারা শুনলে, ছেলে-মেয়েরা শুনলে, অনেকেই…। আদালত বলে, এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এরপর মামলার কার্যতালিকা অনুসারে অন্যান্য মামলার শুরু করে আদালত।

প্রসঙ্গত, ধর্ষণের মামলায় সবসময়ই সতর্ক অবস্থানে সুপ্রিমকোর্ট। এরপরও গত ২৩ মে ধর্ষণের মামলায় হাইকোর্টে আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

জামান / জামান

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ